ইবলিশ শয়তান ও একটি গাছের সুন্দর ইসলামিক শিক্ষনীয় ঘটনা || Iblis is the devil and a tree || Need to know
ইবলিশ শয়তান ও একটি গাছের সুন্দর ইসলামিক শিক্ষনীয় ঘটনা
ইবনুল জাওযী একটা ঘটনা উল্লেখ করেছেন কিছু লোক একটা গ্রামে বাস করত। হঠাৎ করে তারা একটা গাছকে পূজা করা শুরু করে দিলো। তারা বলতে লাগলো এটাই আমাদের প্রভূ। তারা গাছের সামনে গিয়ে সেজদা দিত। গাছের চারিদিকে তাওয়াফ করত। যদি তাদের গ্রামে কোন বিপদ আসত তাহলে তারা এই গাছে গাছে বিপদ থেকে উদ্ধার হতে পার্থনা করতো। এইভাবে অনেক দিন চলতে লাগল।
সূরা এখলাছ মাত্র তিনবার পাঠ করলে কি হয়
ওই গ্রামে একটা ঈমানদার লোক বাস করত সে দেখল এটা সম্পূর্ণ শিরক। এটা থেকে মানুষকে উদ্ধার করতে হবে কিন্তু মানুষের সাথে কোন রকম ঝামেলা বা ফিতনা-ফাসাদ করা যাবে না। তাই সে একটা বুদ্ধি করলো রাতে যখন কোন মানুষ থাকবে না তখন গিয়ে গাছটাকে কেটে ফেলে দিবে। তাই সে রাতে এটা কুড়াল নিয়ে বেরিয়ে পড়ল পথিমধ্যে শয়তান একটা মানুষের রূপ নিয়ে তার সামনে হাজির হল। আর বলল তুমি কোথায় যাচ্ছো , আমি গাছটাকে কেটে ফেলে দিতে যাচ্ছি।
শয়তান বলল-তুমি গাছটাকে কাটতে পারো না ঈমানদার লোকটি বলল আমি কাঁটবো তুমি আমাকে আটকাও পারলে। শয়তান তাকে আটকানোর চেষ্টা করলো এতে করে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হল। শেষ মেষ ঈমানদার ব্যক্তি শয়তান তাকে মাটিতে ফেলে দিলো এবং সে গাছ কাটার উদ্দেশ্যে রওনা হল। শয়তান বুঝতে পারল আমি এইভাবে তাকে হারাতে পারবো না। তাই সে একটা বুদ্ধি করে সে আবারো বলল শুনো তুমি একটা ঈমানদার ব্যক্তি তুমি এই ঝামেলার মধ্যে যাচ্ছ কেন। এই লোকেরা যদি তোমার কাজটা সম্পর্কে জেনে যায় তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। আর তারা তো তাদের ঈমান নষ্ট করে ফেলেছে। তাদের জন্য কেন তুমি কষ্ট করবে।
তোমাকে আমি একটা কথা বলছি তুমি যদি আমার কথা মানো আর ওই গাছটি কাঁটতে না চাও তাহলে তোমাকে আর কোনদিন কাজ করতে হবে না। তোমাকে আমি প্রতিদিন সকালে দুই দিনার করে দিয়ে যাব তুমি শুধু সকালে ফজর নামাজ শেষে দুই দিনার জন্য অপেক্ষা করবে। লোকটির মধ্যে লোভের সৃষ্টি হল আর সে বলল ঠিক আছে।
তারপর সে বাড়িতে চলে গেল প্রথম দিন শেষে দুই দিনার পেল, দ্বিতীয় দিন ও পেল, তৃতীয় দিনেও পেল কিন্তু চতুর্থ দিন আর পেল না। তাই সে রাতে কুড়াল নিয়ে আবারও সেই গাছ কাটার উদ্দেশ্যে রওনা হল। পথিমধ্যে আবার শয়তান তাকে বাধা দিল শয়তান বলল তুমি কোথায় যাচ্ছ আমি গাছ কাটতে যাচ্ছি। আগের মতো তাদের মধ্যে ঝামেলা মারামারি লেগে যায়।
কিন্তু এইবার শয়তান তাকে মেরে মাটিতে ফেলে দিলো আশ্চর্য হয়ে গেল সে শয়তান কে প্রশ্ন করল আমি আগের বার তোমাকে মেরে মাটিতে ফেলে দিলাম কিন্তু এইবার পারলাম না কেন। শয়তান উত্তর দিলো আগের বার তুমি আল্লাহর জন্য আমার সাথে মারামারি করেছিলে, আর এইবার তুমি দুই দিনারের জন্য ।
আল্লাহ তাআলা শয়তানকে আগেই বলেছে যদি আমার বান্দা আমার আদেশ নিষেধ মেনে চলে তাহলে তুমি কোনদিনই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবেনা।
এই ঘটনা থেকে একটা শিক্ষার বিষয় হলো আমরা যতই নামাজ-কালাম জিকির-আজগার করি না কেন যদি আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান না থাকে তাহলে যেকোনো সময় শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তাই শুধু নামাজ-কালাম ই নয়, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ইসলামিক বই ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল বেশি বেশি করে শুনতে হবে। যাতে আমরা আমাদের ঈমান তাকে বাঁচাতে পারি। কারণ যে কোন সময় যে কোন পদ্ধতিতে আমাদের ঈমান নষ্ট করে ফেলে দিতে পারে তাই আমাদের উচিত ইসলামিক জ্ঞান অর্জন করা।
প্রচার করো যদি একটি মাত্র আয়াতও হয় সহি বুখারী আমি প্রচার করছি আপনারও প্রচার করুন।
ভালো থাকবেন - আসসালামু আলাইকুম।


কোন মন্তব্য নেই
tnx