Ads

Breaking News

কাতারের 2022 ফুটবল বিশ্বকাপের আয়োজন || Qatar hosts 2022 FIFA World Cup || Need to know

 কাতারের 2022 ফুটবল বিশ্বকাপের আয়োজন


2022 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। কারণ এই বিশ্বকাপ উপলক্ষে কাতার 220 বিলিয়ন ডলার খরচ করছে। অতীতের সর্বোচ্চ অর্থ খরচ করা হয়েছিল ব্রাজিল বিশ্বকাপে।

তখন খরচ হয়েছিল মাত্র 15 বিলিয়ন ডলার। এ বার ই প্রথম কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং আরব দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। সমগ্র এশিয়া মহাদেশের মধ্যেও এটি দ্বিতীয় বিশ্বকাপ আয়োজন। এর আগে 2002 সালে জাপান এবং দক্ষিণ কোরিয়া এশিয়া মহাদেশের প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল।

বিশ্বকাপ আয়োজন করা দেশগুলোর মধ্যে কাতার ই সবচেয়ে ছোট দেশ। এর আগে সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করেছিল সুইজারল্যান্ড। এই বিশ্বকাপ আরেকটি কারণে বিশেষ আর তা হলো 32 টি দলের অংশগ্রহণে আয়োজিত বিশ্বকাপের শেষ হবে কাতারে। তবে 29 টি দলের নাম পাওয়া গেছে,,,

Team Name :

  • Qatar
  • Germany
  • Denmark
  • Brazil
  • Belgium
  • France
  • Croatia
  • Spain
  • Serbia
  • England
  • Switzerland
  • Netherlands
  • Argentina
  • Iran
  • South Korea
  • Japan
  • Saudi Arabia
  • Ecuador
  • Uruguay
  • Canada
  • Ghana
  • Senegal
  • Portugal
  • Poland
  • Tunisia
  • Cameroon
  • Morocco
  • Mexico
  • United States

2026 সালের পরবর্তী বিশ্বকাপে 48 টি দল অংশগ্রহণ করবে। সেই আয়োজন করবে মার্কিন,যুক্তরাষ্ট্র,মেক্সিকো এবং কানাডা। বিশ্বকাপ সাধারণত জুন-জুলাই মাসে আয়োজন করা হয় কিন্তু গ্রীষ্মকালে কাতার উপযুক্ত তাপমাত্রা থাকে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। সে কারণে বিশ্বকাপের আসর নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। সে বিচারে এটিই প্রথম বিশ্বকাপ যা শীতকালে আয়োজন করা হচ্ছে। কাতার বিশ্বকাপ শুরু হবে 21 নভেম্বর, শেষ হবে 18 ডিসেম্বর। কাতারের 5টি শহরের 8টি মাঠের খেলা গুলো অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ আয়োজন করার জন্য কাতার অনেকগুলো নতুন স্টেডিয়াম নির্মাণ করেছে এবং কাতারে থাকা পুরনো স্টেডিয়ামগুলো কেউ ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে 12 টি স্টেডিয়াম প্রস্তুত করার কথা ছিল কাতারের। কিন্তু পরবর্তীতে অত্যধিক খরচের কথা বিবেচনা করে তারা টি স্টেডিয়াম সাজানোর সিদ্ধান্ত গ্রহণ করে। 

কাতারের 8 টি স্টেডিয়াম এর তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন,,

কাতার বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি। সে কারণেই তারা একটি বিশ্বকাপ উপলক্ষে 220 বিলিয়ন ডলার খরচ করছে। অথচ এই বিশ্বকাপ থেকে তারা মাত্র 20 বিলিয়ন ডলার আয় করতে পারবে। বর্তমানে তাদের এত বিপুল অর্থ অপচয় করার মত সামর্থ্য থাকলেও অতীতে কাতার ছিল চরম দারিদ্রের দেশ। শুধু তাই নয় পৃথিবীর শীর্ষ বসবাসের অযোগ্য স্থানগুলোর মধ্যে ও কাতার ছিল অন্যতম। 1971 সালে কাতার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। মাত্র 50 বছরের ব্যবধানে বসবাসের অযোগ্য মরুভূমি থেকে কাতার সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে।

কাতার কিভাবে অযোগ্য মরুভূমি থেকে বিশ্বের সবথেকে ধনী রাষ্ট্রে পরিণত হলো সে সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন,,,,,


Thanks for visit ,,,,

কোন মন্তব্য নেই

tnx