ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ (saṅgharṣa Dhaka University Chhatra League and Chhatra Dal clash)
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ
সকাল 9 টার দিকে ঢাকা মেডিকেল কলেজে এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে এলে ছাত্র লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে বলে দাবি করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মূলত সংঘর্ষের প্রধান কারণ জানা গেছে উভয় দলের প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি নিয়ে বক্তব্য। ছাত্রদল জানিয়েছে ছাত্রলীগ বেগম খালেদা জিয়া কে নিয়ে কটুক্তি বক্তব্য দিয়েছে অন্যদিকে ছাত্রলীগ জানিয়েছে ছাত্রদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি বক্তব্য দিয়েছে। এবং এই সূত্রপাত তা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। আর এ সংঘর্ষ শুধু বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সংঘর্ষ গড়িয়ে গেছে সুপ্রিম কোর্ট এলাকায়।
ছাত্রদল জানিয়েছে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তারা ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। কিছু সাংবাদিকও আছে ও ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছে। ছাত্রদল ও ছাত্রলীগ এই সংঘর্ষের জন্য নানা রকম অস্ত্র নিয়ে দুই পক্ষই পক্ষের ওপর হামলা করে। কিন্তু কেউ তা স্বীকার করতে রাজি নন।
কোন মন্তব্য নেই
tnx