পামির মালভূমিকে কেন পৃথিবীর ছাদ বলা হয় | Why the Pamir Plateau is called the roof of the earth | Need to know
পামির মালভূমিকে কেন পৃথিবীর ছাদ বলা হয়
আমাদের পৃথিবীর বিশেষ এক ভৌগলিক বৈশিষ্ট্য হলো মালভূমি। মধ্য এশিয়ায় অবস্থিত এমন এক অঞ্চল পামির মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু ও সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত।
পামির মালভূমি সম্পর্কে আলোচনার আগে প্রথমেই আমাদের জানতে হবে মালভূমি কাকে বলে। মালভূমি হল এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল। অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল স্থান তৈরি হয় তাই মালভূমি।
পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হল পামির। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হলো প্রমির। যার অর্থ সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে পামির মালভূমির উচ্চতা প্রায় ১৫ হাজার ফুট। মধ্য এশিয়ার বিস্তৃত পামির পর্বতশ্রেণী কে কেন্দ্র করে এ মালভূমির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত মালভূমিটি বিস্তৃত। এ অঞ্চল মূলত বহু উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চ নয় তিব্বত মালভূমি সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণী সংলগ্ন মালভূমিকে পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল। আর তাই একে পৃথিবীর ছাদ বলা হয়।
পামির মালভূমির চারপাশে ছড়িয়ে আছে বহু উঁচু-নিচু পর্বতশ্রেণী। এর উত্তর-পূর্ব দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ-পশ্চিমে কারাকোরাম পর্বত শ্রেণী এবং দক্ষিনে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বত শ্রেণী।
পামির মালভূমি মূলত কুনলুন পর্বতের শাখা আ়ংতিংতাক পর্বত তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময়ই এই জায়গাটি তুষারাবৃত থাকে। এ অঞ্চলে বছরে গড়ে প্রায় ৫ ইঞ্চি তুষারপাত হয়। তবে প্রতিবছর স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্ম কাল দেখা যায়। গ্রীষ্মকালে এই বিস্তীর্ণ অঞ্চল ঘাসে ঢাকা থাকে এসময় একটি তৃণচারন ভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল।
পামির মালভূমির পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। এছাড়াও ১৯৮০ সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামে এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মহাসড়ক এর মাধ্যমে চায়না ও পাকিস্তান সংযুক্ত হয়েছে। এছাড়াও এ অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে।
যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মহাসড়ক। এ রাস্তাটি তাজিকিস্তানের দুশানবে থেকে কিরগিজি স্থানের ও শহরে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। প্রাচীন কালের সবচেয়ে বড় বাণিজ্যপথ সিল্ক রোড পারমিট পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীতে বিশ্ববাণিজ্য পরিচালনার পথ হিসেবে সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল। এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার উপর দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগর কে সংযুক্ত করেছে।
বিভিন্ন সময়ে রাস্তার দখল নিয়ে পার্শ্ববর্তী রাজ্যের মধ্যে একাধিক লড়াই হয়েছে। পামির মালভূমি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন এবং প্রাকৃতিক সম্পদ আহরণকে ঘিরেও একাধিক বিভাগ তৈরি হয়েছে। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকটাই মিটিয়ে ফেলেছে।
মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হলো চীনের মহাপ্রাচীর। এ প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব সৃষ্ট স্থাপনা। চীনের মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। অতীতে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল চীনে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে। আর বর্তমানে এই প্রাচীরই বহু বিদেশী পর্যটক কে টেনে আনছে চীনে।
কোন মন্তব্য নেই
tnx