লিচু মৌসুম শুরু হয়েছে, উৎপাদন কম হওয়ার আশংকা
লিচু মৌসুম শুরু হয়েছে, উৎপাদন কম হওয়ার আশংকা
![]() |
| চায়না লিচু |
বাংলাদেশের বাজারে আসতে শুরু করেছে দেশের অন্যতম জনপ্রিয় মৌসুমি ফল লিচু। তবে লিচু চাষিরা বলছেন এবার উৎপাদন আগের বছরের চেয়ে কম হবে।
রাজশাহী, যশোর, দিনাজপুর, রংপুর, কুষ্টিয়া, পাবনা, ময়মনসিংহ, মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় লিচুর চাষ হলে দিনাজপুরে উৎপাদিত লিচুকেই দেশের সেরা লিচু বলে দাবি করেন দিনাজপুরের চাষিরা।
গবেষকরা বলছেন লিচুর যে জাতটি স্বাদ ও পুরুত্বের জন্য সেরা সেই জাতটির নাম হলো (চায়না-৩)।যা দিনাজপুর আর হাতে গুনা কয়েকটি জায়গায় চাষ হয়। চায়না লিচু জনপ্রিয়তা থাকলেও এবার তা নিয়ে গুরুত্ব দিতে রাজি না কারণ অন্য বছরের থেকে এবছর লিচুর উৎপাদন আশঙ্কা খুবই কম।
• তবে খালি পেটে লিচু খাওয়া উচিত না, আর খালি পেটে লিচু খেলে এটা শিশুদের জন্য অনেক বড় বিপদ আনতে পারে। বাংলাদেশ ও ভারতে কয়েকজন শিশু মৃত্যুবরণ করেছে খালি পেটে লিচু খাওয়ার কারণে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে দেশে প্রতি বছর গড়ে দুই লাখ টনের মতো লিচু উৎপাদন হয়।আবহাওয়াসহ কিছু কারণে এবার লিচুর ফলন অন্তত ত্রিশ হাজার টন কম হতে পারে বলে জানিয়েছেন তিনি (ড. মেহেদি মাসুদ) পরিচালক।
দিনাজপুরের লিচু চাষি জিয়াউর রহমান বলছেন, কিছুদিন আগে হঠাৎ করে কয়েকদিন কুয়াশা পড়েছিলো এবং বৃষ্টির আগেও কুয়াশা পড়েছে যা লিচুর জন্য ক্ষতিকর হয়েছে।এবার এমনিতেই ফলন ভালো হয়নি। এখন বৃষ্টি হলে আবার পোকা লাগার আশঙ্কা আছে।
![]() |
| বেদানা লিচু |
বাজারে এসেছে আগাম জাতের লিচু কিন্তু খাওয়া কি নিরাপদ :
ড. মেহেদি মাসুদ বলছেন লিচুর মৌসুম সাধারণত ধরা হয় এক মাস।মে থেকে জুন সময়ে বাহারি লিচুতে ভরে যায় বাংলাদেশের বাজার গুলোতে।কিন্তু এবার কিছু আগাম জাতের লিচু এসেছে যেগুলো কাঁচা অবস্থায় গাছ থেকে তোলা হয়েছে।
ড. মেহেদি মাসুদ আরো বলেছেন সাধারণত মৌসুমের শুরুতে সাতক্ষীরার লিচু বাজারে আসে।এরপর আসে পটিয়ার লিচু এবং এরপর মঙ্গলবাড়ী ও সোনারগাঁওয়ের লিচু।এরপর বিভিন্ন জাতের লিচুর পাকতে শুরু করে এবং বাজারে আসা শুরু হয়।চাষি জিয়াউর রহমান বলছেন, দিনাজপুরের কোথাও এখনো লিচু পাড়া শুরু হয়নি।এটি শুরু হবে আরও অন্তত এক সপ্তাহ পর।
• সাধারণত প্রতিটি গাছে এক মৌসুমে চার হাজারের বেশি লিচু পাওয়া যায়।
তার মতে স্বাদের দিক থেকে সেরা চায়না-৩ জাতের লিচু এবং এটির ভক্ষনযোগ্য অংশ অনেক বেশি হয়।
চীন থেকে আসা এ জাতটি ক্রেতাদের কাছেও অনেক সমাদৃত।দিনাজপুর ও মাগুরাসহ কিছু জায়গায় এটির চাষ হয়।এর শ্বাস বা খাওয়ার অংশটা বেশ পুরু হয় আর খেতে খুবই সুস্বাদু।
তবে এ ধরনের একটি ভাল লিচু বাজারে বেদানা লিচু।
কিন্তু এটা কম পাওয়া যায় এটা সরাসরি দেশের বাইরে রপ্তানি করা হয়। এ জাতের লিচুতে গোলাপের ঘ্রাণ থাকে বলে দাবি অনেকের ।খুবই সুস্বাদু এ জাতটি বাজারে আসে জুন মাসে।
.jpeg)
.jpeg)
কোন মন্তব্য নেই
tnx